29 C
Dhaka
বুধবার, জুলাই ২৯, ২০২৬
দেশে বিদেশেমাদারীপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আ//ত্ম//হ//ত্যা

মাদারীপুরে ঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আ//ত্ম//হ//ত্যা

 

মাদারীপুর সদর উপজেলার চরখোয়াজপুর এলাকায় হাসান ফকির (২৫) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে । বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরখোয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার আলী ফকিরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিদ্যাবাগীস বাজারে কাজ শেষে হাসান নিজ বাড়িতে ফিরে বাথরুমে যান। পরিবারের সদস্যদের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক কলহের কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক মহসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের  সদস্যরা প্রাথমিকভাবে ঋণের চাপ ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যার কথা জানিয়েছেন। তবে ঘটনার প্রকৃত কারণ পুলিশ তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য