29 C
Dhaka
বুধবার, জুলাই ২৯, ২০২৬
দেশে বিদেশেঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

ঋণের চাপ ও পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

মাদারীপুর সদর উপজেলার চরখোয়াজপুর এলাকায় হাসান ফকির (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরখোয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান ফকির ওই এলাকার আলী ফকিরের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ জানায়, সকালে বিদ্যাবাগীস বাজারে কাজ শেষে হাসান নিজ বাড়িতে ফিরে বাথরুমে যান। পরিবারের দাবি, তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। একপর্যায়ে তিনি বাথরুমের টিনের ছাউনির কাঠের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহসিন
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত

পাঠকের মন্তব্য